চলুন শুরু করি ডেস্কটপে কিংবা ল্যাপটপে কিভাবে উইন্ডোজ দিবেন?
উইন্ডোজ সেটআপ দিতে কি কি লাগবে? তেমন কিছু লাগবেন শুধুমাত্র ১ টি বুটেবল ডিভিডি লাগবে।
বলে রাখা ভালো উইন্ডোজ দিলে সি ড্রাইভের সকল কিছু ডিলেট হয়ে যাবে। তাই ডেস্কটপ/সি ড্রাইভ থেকে আপনার প্রয়োজনীয় ফাইল অন্য ড্রাইভে সরিয়ে ফেলুন।
প্রথমে আপনার ডিভিডিটি ডিভিডি রাইটারে প্রবেশ করান। এরপর পিসিটি রিস্টার্ট দেন। অন হওয়ার সময় ডেস্কটপে দেখবেন লেখা উঠেছে Press Any Key তখন কি বোর্ড থেকে যেকোন একটি বাটন চাপুন । যদি স্ক্রিনে Press Any key লিখাটি না আসে তাহলে বুঝবেন আপনার ডিভিডিটি বুট হয়নি। তাই আবার রিস্টার্ট দিন। এবার এবার অন হওয়ার সময় কীবোর্ড থেকে ডিলেট বাটন চাপুন। তাহলে আপনি বায়োস সেটিং পাবেন সেখান থেকে অ্যাডভান্স বায়োস ফিচারে ক্লিক করুন। কার্সর মুভ করার জন্য এরো কী ব্যবহার করুন। এর পর বুট ডিভাইস প্রেরোটি থেকে ১ম বুট ডিভাইস সিডি/ডিভিডি সিলেক্ট করুন এবং ২য় বুট ডিভাইস এইচ ডি ডি/ হার্ড ডিস্ক সিলেক্ট করুন। এখন কীবোর্ড থেকে এফ ১০ চাপুন। এরপর অকে চাপুন। অকে বায়োস সেটিং সম্পন্ন হয়েছে। এখন আপনার কম্পিউটারটি অটোমেটিক রিস্টার্ট হবে। অন হওয়ার আগে ক্রীনে Press Any Key এই লিখাটি দেখতে পাবেন। এখন কীবোর্ড থেকে যেকোন একটি বাটুন চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন তারপর একটি নতুন উইন্ডো আসবে সেখানে নেক্সট করুন। পরের ধাপে আপনি প্যাকেজ সিলেক্ট ৩২ বিট দিবেন নাকি ৬৪ বিট দিবেন। লক্ষ রাখবেন আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো হলে ৬৪ বিট অন্যথায় ৩২ বিট সিলেক্ট করবেন। বলে রাখা ভালো x86=৩২ বিট এবং x64= ৬৪ বিট। প্যাকেজ সিলেক্ট করে নেক্সট করুন। এরপর লোকাল ডিস্ক সি সিলেক্ট করে ফরমেট করুন। এরপর নেক্সট করুন। এবার লম্বা একটা সময় অপেক্ষা করুন। আশা করি পরের অপশনগুলো নিজে নিজেই পারবেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন । ধন্যবাদ পোষ্টি পড়ার জন্য।
আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওতে পেতে সাবসক্রাইব করুন। এখানে ক্লিক করুন। Tech 20
No comments:
Post a Comment